না ফেরার দেশে ইমরুল কায়েসের বাবা - Shera TV না ফেরার দেশে ইমরুল কায়েসের বাবা - Shera TV

না ফেরার দেশে ইমরুল কায়েসের বাবা

স্পোর্টস ডেস্ক:
সড়ক দুর্ঘটনায় আহত পিতার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছিলেন ইমরুল কায়েস। কিন্তু শেষ পর্যন্ত মারাই গেলেন তিনি। আজ রাত ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইমরুলের বাবা বানি আমিন বিশ্বাস (ইন্না লিল্লাহি ওয়া ইন্না….)। ইমরুলের বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিজের ফেসবুকে পোস্ট দিয়েছে তার সতীর্থ তাসকিন আহমেদ। তবে ইমরুলকে মুঠোফোনে পাওয়া যায়নি।

গত ২৩শে মার্চ সড়ক দুর্ঘটনার কবলে পড়েন ৬০ বছর বয়সী বানি আমিন বিশ্বাস। বেলা ১০ টার দিকে মেহেরপুর-কাথুলি সড়কে ছহিউদ্দিন ডিগ্রি কলেজের সামনে ঘটা দুর্ঘটনায় আহত হন তিনি। স্থানীয়রা তাকে আঘাতপ্রাপ্ত অবস্থায় ভর্তি করে মেহেরপুর জেনারেল হাসপাতালে। পরে সেখান থেকে তাকে চিকিৎসকের পরামর্শে নেয়া হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে।

গণমাধ্যমকে স্থানীয়দের বরাত দিয়ে মেহেরপুর সদর থানার ওসি জানান, মেহেরপুর সদর উপজেলার উজ্জলপুর গ্রামের নিজ বাড়ি থেকে মেহেরপুর আসার পথে ছহিউদ্দিন ডিগ্রি কলেজের পাশে একটি আলমসাধুর (নছিমন) সঙ্গে ধাক্কায় আহত হন বানি আমিন বিশ্বাস।

দুর্ঘটনায় তার একটি পা ভেঙে যায়। এছাড়া কানেও আঘাত পান তিনি।  এরপর শারীরিক পরিস্থিতির অবনতি হলে ইমরুল কায়েস বিমানে করে বাবাকে ঢাকায় নিয়ে আসেন।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360