দেশে সাধারণ ছুটি বাড়লো আরও ১০ দিন - Shera TV দেশে সাধারণ ছুটি বাড়লো আরও ১০ দিন - Shera TV

দেশে সাধারণ ছুটি বাড়লো আরও ১০ দিন

নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির মধ্যে চলমান সাধারণ ছুটি আরও ১০ দিন বাড়লো। বিভিন্ন নির্দেশনা পালন সাপেক্ষে আগামী ২৬ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হচ্ছে। বিকেলের মধ্যে ছুটির প্রজ্ঞাপন জারি করা হবে।

বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ছুটি থাকবে ৫ মে পর্যন্ত। নির্দেশনাগুলো প্রস্তুত হচ্ছে, বেশ কিছু নির্দেশনা থাকছে। সন্ধ্যার মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে।’ করোনার কারণে সরকার প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে। পরে তিন দফায় বাড়িয়ে ২৫ এপ্রিল পর্যন্ত করা হয়।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360