মা হলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের বান্ধবী - Shera TV মা হলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের বান্ধবী - Shera TV

মা হলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের বান্ধবী

ইন্টারন্যাশনাল ডেস্ক:
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের বান্ধবী ক্যারি সাইমন্ডস ছেলে সন্তানের মা হয়েছেন।

বুধবার (২৯ এপ্রিল) সকালে লন্ডনের একটি হাসপাতালে সুস্থ একটি ছেলে সন্তান জন্ম নিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।

বরিস জনসনের মুখপাত্র জানান, মা ও শিশু দুজনই খুব ভালো আছেন।

তিনি আরও বলেন, ক্যারি সাইমন্ডস আজ (২৯ এপ্রিল) সকালে লন্ডনের একটি হাসপাতালে সুস্থ ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। প্রধানমন্ত্রী বরিস জনসন খুবই আনন্দিত যে ক্যারি সাইমন্ডস সুস্থভাবে একটি সন্তানের জন্ম দিয়েছেন।

প্রধানমন্ত্রী বরিস জনসন ও ক্যারি সাইমন্ডস যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (এনএইচএস) এর গাইনি ও স্ত্রীরোগ বিভাগের ডাক্তারদের ধন্যবাদ জানিয়েছেন।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360