ঢাকার গল্পে নির্মিত ‘এক্সট্র্যাকশন’ মুভিতে নেটফ্লিক্সের রেকর্ড - Shera TV ঢাকার গল্পে নির্মিত ‘এক্সট্র্যাকশন’ মুভিতে নেটফ্লিক্সের রেকর্ড - Shera TV

ঢাকার গল্পে নির্মিত ‘এক্সট্র্যাকশন’ মুভিতে নেটফ্লিক্সের রেকর্ড

বিনোদন ডেস্ক:
ঢাকার এক গ্যাংস্টার, মুম্বাইয়ের এক গ্যাংস্টারের ছেলেকে কিডন্যাপ করে বাংলাদেশের ঢাকায় আটকে রাখে। আর সেই ছেলেকে ঢাকা থেকে উদ্ধার করতে হায়ার করা হয় একজন মার্সেনারিকে। এমনই গল্পে নির্মিত হয়েছে হলিউডের সিনেমা ‘এক্সট্র্যাকশন’। গেল ২৪ এপ্রিল সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি পায়।

বাংলাদেশের রাজধানী ঢাকার গল্পে নির্মিত ‘এক্সট্র্যাকশন’ মুক্তি পর থেকেই বাংলাদেশে বেশ সমালোচিত হয়েছে। বাংলাদেশের দর্শকদের অভিযোগ, সিনেমায় বাংলাদেশকে খাটো করে উপস্থাপন করা হয়েছে। এমন সমালোচনার মাঝেও সিনেমাটি নিয়ে নতুন খবর জানিয়েছে নেটফ্লিক্স।

এক টুইট বার্তায় নেটফ্লিক্স জানিয়েছে, মুক্তির প্রথম ৪ সপ্তাহে রেকর্ড ৯০ মিলিয়ন পরিবার দেখতে যাচ্ছে সিনেমাটি। শুধু তাই নয়, ‘এক্সট্র্যাকশন’ নেটফ্লিক্সের ইতিহাসে সবচেয়ে সর্বকালের বৃহত্তম সিনেমার প্রিমিয়ার হয়ে উঠার পথে আছে।

সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ক্রিস হেমসওয়ার্থ। এছাড়া আরও অভিনয় করেছেন ডেভিড হারবার, ডেরেক লুকে, পঙ্কজ ত্রিপাঠি ও রনদীপ হুদাসহ অনেকেই।

জানা গেছে, ভারতের আহমেদাবাদ এবং থাইল্যান্ডের ব্যাংকক শহরে সিনেমাটির দৃশ্যধারণ করা হয়েছে। শুটিং এর জন্য ঢাকার আদলে বানানো হয় ছোট্ট একটি শহরও। ‘এক্সট্র্যাকশন’ সিনেমাটির বেশ কিছু দৃশ্য বাংলাদেশেও ধারণ করা হয়েছে।

হলিউডের জো রুশো ও অ্যান্থনি রুশোর প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন স্যাম হারগ্রেভ।

Developed BY: Shera Digital 360