সানি লিওনকে যে নতুন খবর দিলেন ব্রাভো - Shera TV সানি লিওনকে যে নতুন খবর দিলেন ব্রাভো - Shera TV

সানি লিওনকে যে নতুন খবর দিলেন ব্রাভো

বিনোদন ডেস্ক:
করোনাভাইরাসের এই সময়টায় সবাই ঘরবন্দী। সেলেব্রেটিদের বেশিরভাগেরই সময় কাটছে সামাজিক যোগােযোগমাধ্যমে। ইনস্টাগ্রামে এক লাইভ সেশনে ক্যারিবীয় অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর সঙ্গে কথা হচ্ছিল বলিউড অভিনেত্রী সানি লিওনের। সেখানেই নতুন এক খবর জানান ব্রাভো।

ডোয়াইন ব্রাভোর এখন বেশি পরিচিতি ‘ডিজে ব্রাভো’ হিসেবেই। গান করে বেশ জনপ্রিয়তা পেয়েছেন এই অলরাউন্ডার। ইনস্টাগ্রাম লাইভে সানি লিওন ব্রাভোর কাছে জানতে চেয়েছিলেন, তার নতুন কোনো গান আসছে কি না।

জবাবে ব্রাভো জানান, হ্যাঁ, ‘নাম্বার সেভেন’ টাইটেলে একটি গান আসছে। সে গানটি তিনি লিখছেন ভারতের দুইবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে।

ব্রাভো বলেন, ‘আমি একটি গান নিয়ে কাজ করছি, গানের নাম নাম্বার সেভেন। শুধুমাত্র মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে সাজানো হয়েছে এই স্পেশাল সং।’

ক্যারিবীয় অলরাউন্ডার যোগ করেন, ‘আমি এই গানটি লিখছি তার ক্যারিয়ার, অর্জন এবং আমরা ক্রিকেটার এবং ভক্তরা তাকে যে ভালোবাসি এসব নিয়ে। গানের টাইটেল হবে নাম্বার সেভেন।’

সম্প্রতি ব্রাভো করোনাভাইরাস নিয়ে নতুন একটি গান ছেড়েছেন। সেই গানের নাম ছিল, ‘উই নট গিভিং আপ’ অর্থাৎ আমরা হাল ছাড়ছি না।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360