২৪ ঘন্টায় শনাক্ত ৬৮৮, মৃত্যু ৫ জনের - Shera TV ২৪ ঘন্টায় শনাক্ত ৬৮৮, মৃত্যু ৫ জনের - Shera TV

২৪ ঘন্টায় শনাক্ত ৬৮৮, মৃত্যু ৫ জনের

নিজস্ব প্রতিবেদক:
দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দশ হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় আরও ৬৮৮ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। দেশে একদিনে এটাই সর্বোচ্চ শনাক্তের হার।

সারা দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছে ১০১৪৩ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫ জন কোভিড-১৯ রোগী মারা গেছেন। এ নিয়ে দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ১৮২ জনের প্রাণহানি হলো।

সোমবার (৪ মে) দুপুরে মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360