তিন্নির বাড়ির ৭জন করোনায় আক্রান্ত - Shera TV তিন্নির বাড়ির ৭জন করোনায় আক্রান্ত - Shera TV

তিন্নির বাড়ির ৭জন করোনায় আক্রান্ত

বিনোদন ডেস্ক:
শ্রাবস্তী দত্ত তিন্নি। এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল। চলচ্চিত্রেও অভিনয় করেছেন। ২০১২ সাল থেকে শোবিজে তিনি লাপাত্তা; মানে অভিনয় করছেন না। বিয়ে বিচ্ছেদের পর প্রথম সংসারের মেয়ে ওয়ারিশাকে নিয়ে থাকেন কানাডার কুইবেকে, ব্যবসা করেন।

শোবিজে নেই, তাহলে হুট করে আলোচনায় কেনো তিনি- তার একটা কারণ আছে। করোনাভাইরাসের এই সময়টাতে আতঙ্কে দিন কাটছে সবার, তবে তিন্নির আতঙ্ক অনেক বেশি। কারণ দূরদেশে যে বাড়িতে তিন্নি থাকছেন সে বাড়ির সাতজন করোনা পজিটিভ।

সে বাড়িতেই তিন্নি তার ১১ বছরের মেয়ে ওয়ারিশাকে নিয়ে থাকছেন। তিন্নি জানান, দেড় মাস ধরে ওই বাড়িতে আটকে আছেন তারা। সাতজন করোনায় আক্রান্ত জানার পর তারা সেখান থেকে চলে যাওয়ার কথা ভেবেছিলেন। পরে সিদ্ধান্ত পাল্টে মাস্ক, হ্যান্ড গ্লাভস, স্যানিটাইজার যোগাড় করে ওই বাড়িতেই রয়ে গেছেন।

তিন্নি বলেন, ‘আমার তিন ফুপু কানাডায়। মা-বাবা বাংলাদেশে। প্রতিদিনই ফোনে কথা হয়। মা-বাবার জন্য চিন্তা হচ্ছে। পরিবারের সবার সঙ্গে যোগাযোগ করার জন্য একট চ্যাটগ্রুপ খুলেছি। সেখানে সবাই যোগযোগ করি।’

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360