এ সপ্তাহেই করোনার কার্যকরি ওষুধ বাজারে আনছে যুক্তরাষ্ট্র - Shera TV এ সপ্তাহেই করোনার কার্যকরি ওষুধ বাজারে আনছে যুক্তরাষ্ট্র - Shera TV

এ সপ্তাহেই করোনার কার্যকরি ওষুধ বাজারে আনছে যুক্তরাষ্ট্র

সেরা নিউজ ডেস্ক:
করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসায় চলতি সপ্তাহেই ‘রেমডেসিভির’ বাজারে আসতে যাচ্ছে বলে জানিয়েছেন গিলিয়েড সায়েন্সেসের প্রধান নির্বাহী ডেন ও’ডে।

রোববার (৪ মে) রেমডেসিভির প্রস্তুতকারক কোম্পানির প্রধান নির্বাহী ডেন ও’ডে এ ঘোষণা দিয়ে বলেন, করোনা আক্রান্ত রোগীর জরুরি চিকিৎসায় আমরা চলতি সপ্তাহের প্রথম দিকেই ১৫ লাখ রেমডেসিভির বাজারে নিয়ে আসতে যাচ্ছি।

আমরা এ ওষুধ সরকারকে দেব, এরপর প্রয়োজনের ভিত্তিতে দেশের যেখানে প্রয়োজন সেখানে বিতরণ করা হবে।

ওডে বলেন, সরকার নির্ধারণ করবে, যে কোন শহরগুলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং কোথায় রোগীদের ওষুধের প্রয়োজন রয়েছে।

এর আগে ১ মে করোনা চিকিৎসায় রেমডেসিভিরের অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। আক্রান্ত রোগী যারা হাসপাতালে চিকিৎসা নেবেন তাদের জন্য এই ওষুধটি ব্যবহার করা হবে বলে জানানো হয়।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360