পিৎজা বানানো শেখাচ্ছেন তিশা - Shera TV পিৎজা বানানো শেখাচ্ছেন তিশা - Shera TV

পিৎজা বানানো শেখাচ্ছেন তিশা

বিনোদন ডেস্ক:
নাটক পাড়ার অন্যতম ব্যস্ত একটি নাম তানজিন তিশা। যদিও দেশের করোনা পরিস্থিতিতে এখন ব্যস্ততা নেই নাটক পাড়ায়। তাই বলে ঘরে বসে নেই নাটক পাড়ার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বেশ কিছুদিন হলো এই অভিনেত্রীর দেখা মিলছে ‘তানজিন তিশা’ চ্যানেলে। না এটি কোন টিভি চ্যানেল নয়, তিশার ইউটিউব চ্যানেল। ৯ এপ্রিল ইউটিউবে যোগ দিয়েছেন এই অভিনেত্রী।

নিজের নতুন ইউটিউব চ্যানেল থেকে দর্শকদের তিশা শেখাচ্ছেন ফোন ধোয়া আর পিৎজা বানানো। এছাড়া নিজের ভ্রমণের একটি ভিডিও আপলোড করেছেন এই অভিনেত্রী। যা এই অবধি দেখেছেন প্রায় ১১ হাজার দর্শক।

ইউটিউব প্রসঙ্গে তিশা জানিয়েছেন, নিয়মিত মজার ভিডিও নিয়ে দর্শকের সামনে হাজির হবেন তিনি।

ফ্যাশন শুট ও র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে তানজিন তিশার কর্মজীবন শুরু হয়। তিশা প্রথম মডেল হন অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত রবির একটি বিজ্ঞাপনে অংশগ্রহণ করার মাধ্যমে।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360