লকডাউনে থেকেও শুটিংয়ে ফিরলেন মেহজাবিন - Shera TV লকডাউনে থেকেও শুটিংয়ে ফিরলেন মেহজাবিন - Shera TV

লকডাউনে থেকেও শুটিংয়ে ফিরলেন মেহজাবিন

বিনোদন ডেস্ক:
শুটিংয়ে ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। তবে এবারের শুটিং স্পট ছিল তার নিজের বাসা। করোনা ভাইরাসের কারণে লকডাউনে তারকারা এক মাসেরও বেশি সময় ঘরবন্দি হয়ে আছেন। তাই  ভিন্ন উপায়ে অনেকে কাজ করার পরিকল্পনা করছেন। তারই ধারাবাহিকতায় ‘ওয়েটিং’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়  করলেন মেহজাবিন। এতে তিনি জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা আরফান নিশোর সঙ্গে। এটি পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। মেহজাবিন বলেন, এ এক নতুন অভিজ্ঞতা।

শর্ট দিতে গিয়ে কতবার যে এনজি হয়েছে। এসব টেকনিক্যাল বিষয়ে আমার অভিজ্ঞতা তেমন নেই। দুই দিন ধরে বাসায় শুটিং করেছি। এখন  দেখা যাক কেমন হয়। নির্মাতা বলেন, পরীক্ষামূলক একটি কাজ করেছি ভিন্ন উপায়ে। যদি এটি সফল হয় তাহলে আরো কয়েকটি কাজ করার ইচ্ছে আছে।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360