তামিমের ফেসবুক লাইভের অতিথী রোহিত শর্মা - Shera TV তামিমের ফেসবুক লাইভের অতিথী রোহিত শর্মা - Shera TV

তামিমের ফেসবুক লাইভের অতিথী রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক:

তামিম ইকবালের লাইভে আসছে চমকের পর চমক। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিসের পর দ্বিতীয় বিদেশি ক্রিকেটার হিসেবে যোগ দেবেন ভারত তথা বিশ্ব ক্রিকেটেরই অন্যতম সেরা ওপেনার রোহিত শর্মা।

করোনার এই সময়টায় সবাই গৃহবন্দী। মানুষের এই অস্বস্তিকর মুহূর্তে একটু আনন্দ দিতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ সেশনের আয়োজন করেছেন জাতীয় দলের তারকা ওপেনার।

শুরুটা হয়েছিল গত ২ মে (শনিবার)। সতীর্থ ক্রিকেটার মুশফিকুর রহীমকে সঙ্গে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক লাইভ সেশনের ব্যবস্থা করেছিলেন তামিম।

মাঝের সময়টায় মুশফিকের পর মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা এবং তাসকিন আহমেদ-রুবেল হোসেনকে নিয়ে আরও তিনটি লাইভ আড্ডার ব্যবস্থা করেন দেশসেরা এই ওপেনার। সর্বশেষ তিনি নিয়ে এসেছিলেন জাতীয় দলের সাবেক তিন অধিনায়ক-হাবিবুল বাশার সুমন, খালেদ মাহমুদ সুজন আর নাইমুর রহমান দুর্জয়কে।

লাইভ সেশনে এক সপ্তাহ পেরুতেই দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে যুক্ত হচ্ছেন তামিম। তামিমের লাইভে আজ বুধবার হাজির হবেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ও অন্যতম সফল ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিস। বাংলাদেশ সময় বুধবার রাত সাড়ে দশটায় এই ফেসবুক লাইভ শুরু হবে।

এরই মধ্যে নতুন খবর, রোহিত শর্মা আসবেন পরের লাইভে। ভারতীয় এই ওপেনার তামিমের সঙ্গে আলাপচারিতায় মেতে উঠবেন ১৫ মে শুক্রবার রাত সাড়ে দশটায়।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360