করোনাভাইরাসের সংক্রমণ রোধে হাতের নাগালে রাখবেন যেসব জিনিস - Shera TV করোনাভাইরাসের সংক্রমণ রোধে হাতের নাগালে রাখবেন যেসব জিনিস - Shera TV

করোনাভাইরাসের সংক্রমণ রোধে হাতের নাগালে রাখবেন যেসব জিনিস

লাইফস্টাইল ডেস্ক:
করোনাভাইরাসের সংক্রমণ রোধে বেশিরভাগ মানুষ এখন ঘরবন্দি জীবন কাটাচ্ছেন। জরুরি প্রয়োজন ছাড়া এ সময় ঘর থেকে বের না হওয়াই ভালো।

ঘরে থাকার এই সময়ে ছোট দুর্ঘটনা ঘটতে পারে। তাই বাড়তি সতর্কতা হিসেবে তাদের কাছেই রাখতে পারেন কিছু প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম।

গোছাতে পারেন একটি ‘ফার্স্ট এইড বক্স’।আসুন জেনে নিই যেভাবে গোছাবেন ‘ফার্স্ট এইড বক্স’-

১. পরিষ্কার একটি বক্স ও একটি অ্যান্টিসেপটিক লিকুইড অথবা ক্রিম।

২. ছোট একটি তুলার প্যাকেট, এক রিম গজ ও একটি ছোট কাঁচি।

৩. জ্বর মাপার জন্য থার্মোমিটার।

৪. কিছু গ্লাভস ও মাস্ক সংরক্ষণে রাখতে পারেন।

৫. হ্যান্ড স্যানিটাইজার।

৬. একটি সার্জিক্যাল টেপ, কিছু ওয়ানটাইম ইউজ ব্যান্ড এইড ও একটি ফরসেপ (চিমটা)।

৭. ব্যথা নাশক ও গ্যাস্ট্রিকের ওষুধ ও একটি বাম।

৮. প্রেসার বা ডায়াবেটিস মাপার যন্ত্র।

সতর্কতা

চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360