দেশে ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ৯৩০, প্রাণহানি ১৬ - Shera TV দেশে ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ৯৩০, প্রাণহানি ১৬ - Shera TV

দেশে ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ৯৩০, প্রাণহানি ১৬

নিজস্ব প্রতিবেদক:
দেশে বেড়েই চলছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৬ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৯৩০ জন।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৩১৪ জন। আর মোট শনাক্তের সংখ্যা ২০৯৯৫ জন।

শনিবার (১৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

ব্রিফিং এ  অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৭৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর নমুনা সংগ্রহ করা হয় ৬ হাজার ৫০১টি। আজ দেশের ৩৩টি ল্যাবের নমুনা পরীক্ষার ফল জানানো হলো। মৃতদের সবাই পুরুষ। এর মধ্যে ১২ জন ঢাকার, ২ জন চট্টগ্রাম বিভাগের এবং রংপুর বিভাগের ২ জন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ২৩৫ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ১১৭ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360