দেশ বাড়ছে করোনা রোগী: ২৪ ঘন্টায় শনাক্ত ১২৭৩, মৃত্যু ১৪ - Shera TV দেশ বাড়ছে করোনা রোগী: ২৪ ঘন্টায় শনাক্ত ১২৭৩, মৃত্যু ১৪ - Shera TV

দেশ বাড়ছে করোনা রোগী: ২৪ ঘন্টায় শনাক্ত ১২৭৩, মৃত্যু ১৪

নিজস্ব প্রতিবেদক:

দেশে বেড়েই চলছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৪ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ১২৭৩ জন।

করোনায় আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার ১৬ জনের মৃত্যু হয়। আর শনাক্ত হয়েছে ৯৩০ জন। গতকালকের তুলনায় করোনা শনাক্তের সংখ্যা বেড়েছে। একদিনে শনাক্তের সংখ্যা আজকেই সর্বোচ্চ। এর আগে একদিনে সর্বোচ্চ শনাক্ত ছিল ১২০২।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৩২৮ জন। আর মোট শনাক্তের সংখ্যা ২২ হাজার ২৬৮ জন।

রোববার (১৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

ব্রিফিং এ  অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন,  গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ১১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর নমুনা সংগ্রহ করা হয় 8 হাজার ৫৭৪টি।  এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৪০৮টি। দেশে এখন ৪২টি ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ২৫৬জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৩৭৩ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360