আবরার হত্যার বিচার দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্বলন - Shera TV আবরার হত্যার বিচার দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্বলন - Shera TV

আবরার হত্যার বিচার দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্বলন

ববি প্রতিনিধি:

বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে শাস্তির দাবিতে মোমবাতি প্রজ্বলন করে মৌন মিছিল এবং সমাবেশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সন্ধ্যা পৌঁনে ৭টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মৌন আলোর মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়।

সন্ধ্যা পৌঁনে ৭টায় ক্যাম্পাসের প্রশাসনিক ভবন চত্ত্বর থেকে মোমবাতি প্রজ্বলন করে সাধারন শিক্ষার্থীরা একটি মৌন মিছিল বের করে। আলোর মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে সাধারন শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞানের শিক্ষার্থী মাহমুদুল হাসান তমাল। বক্তৃতা করেন গনিত বিভাগের মহিউদ্দিন শিফাত ও মার্কেটিং বিভাগের লোকমান হোসেন, আলীম সালেহী, আলিসা মুনতাজসহ অন্যান্যরা।

Developed BY: Shera Digital 360