দেশে ঘন্টায় ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৬৯৪ - Shera TV দেশে ঘন্টায় ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৬৯৪ - Shera TV

দেশে ঘন্টায় ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৬৯৪

নিজস্ব প্রতিবেদক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২৪ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ১ হাজার ৬৯৪ জন।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৪৩২ জন। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ২০৫ জনে।

শুক্রবার (২২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360