প্রেমিকাকে চুমু দিয়ে গ্রেফতার খেলোয়াড় - Shera TV প্রেমিকাকে চুমু দিয়ে গ্রেফতার খেলোয়াড় - Shera TV

প্রেমিকাকে চুমু দিয়ে গ্রেফতার খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক:

বাসার ছাদে উঠে প্রেমিকাকে চুমু দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে গ্রেফতার হয়েছেন ইরানের জনপ্রিয় এক খেলোয়াড়। দেশটির শরিয়া আইনে তাকে গ্রেফতার করা হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, আলিরেজা জাপালাঘি ইরানের একজন জনপ্রিয় পার্কর অ্যাথলেট। তিনি তার স্টান্ট সহযোগী ও প্রেমিকাকে ছাদে নিয়ে চুমু খান। ঘটনার ভিডিও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। পরে তাকে তেহরান সাইবার পুলিশ গ্রেফতার করে।

তেহরান পুলিশ বলছে, তাদের কার্যকলাপ ইরানের রীতি ও শরিয়া আইন বিরোধী ছিলো। তারা আইন ভঙ্গ করেছেন। তাই তাদের গ্রেফতার করা হয়েছে।

এর আগেও আলিরিজা তার প্রেমিকাকে নিয়ে তোলো এমন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন।

ইত্তেফাক/জেডএইচ

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360