রাজধানীতে হাসপাতালে আগুন, ৫ করোনা রোগীর মৃত্যু - Shera TV রাজধানীতে হাসপাতালে আগুন, ৫ করোনা রোগীর মৃত্যু - Shera TV

রাজধানীতে হাসপাতালে আগুন, ৫ করোনা রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর গুলশান-২ নম্বরে ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে পাঁচজন করোনা আক্রান্ত রোগী দগ্ধ হয়ে মারা গেছেন। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হাসান এ খবর নিশ্চিত করেছেন। আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়া ৫ জনই পুরুষ রোগী। এ অগ্নিকাণ্ডে আরো বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তাদের উদ্ধারের কাজ চলছে।


হাসপাতালের জরুরি বিভাগের পাশে করোনা ইউনিটের জন্য কাজ চলা অংশ ভস্মীভূত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বুধবার (২৭ মে) রাত ৯টা ৫৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। রাত ১০টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহাদাত হোসেন এসব খবর নিশ্চিত করেন।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360