সত্যি হচ্ছে মিথিলা সৃজিতের বিয়ের গুঞ্জন! - Shera TV সত্যি হচ্ছে মিথিলা সৃজিতের বিয়ের গুঞ্জন! - Shera TV

সত্যি হচ্ছে মিথিলা সৃজিতের বিয়ের গুঞ্জন!

বিনোদন ডেস্ক:

দুর্গাপূজা উপলক্ষ্যে কলকাতায় উড়াল দিয়েছিলেন অভিনয়শিল্পী মিথিলা। সেখানে জনপ্রিয় বাংলা চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জীর সঙ্গে আলীপুরের সুরুচি সংঘের পূজামণ্ডপে ঘুরে বেড়াতে দেখা যায় তাকে। তারা প্রচুর ছবিও তোলেন। এক ছবিতে তাদের সঙ্গে দেখা গেছে, কলকাতার এক জনপ্রিয় অভিনেত্রীকেও। এবার নেপালে উড়াল দিয়েছেন মিথিলা-সৃজিত।

নেপালের নাগরকোট শহরে কেনাকাটা করতে দেখা গেছে তাদের। তাদের কেনাকাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাসছে। ভিডিওটি নেপালে ধারণ করা হয়েছে, এমনটা দাবি করা হচ্ছে। ভিডিওতে দেখা গেছে, একটি দোকানে কেনাকাটায় ব্যস্ত দেখা গেছে মিথিলা-সৃজিতকে।
নির্মাতা সৃজিত মুখার্জীর সঙ্গে মিথিলার সম্পর্ক নিয়ে গুঞ্জন বেশ কয়েকমাস ধরেই চলছে। কলকাতার সৃজিতের পরিবারের সঙ্গেও দেখা গেছে মিথিলাকে। তারা বিয়ের প্রস্তুতি নিচ্ছেন এমন খবরও ভারতের সংবাদমাধ্যমে বেরিয়েছে। অর্ণবের গাওয়া ‘কী হলে কী হতো’ গানের ভিডিওতে কাজ করতে গিয়ে একে অপরের কাছাকাছি আসেন সৃজিত-মিথিলা। এই সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন রটলেও মিথিলা-সৃজিত দুজনেই নিজেদের ‘ভালো বন্ধু’ হিসেবে দাবি করেছেন।

Developed BY: Shera Digital 360