অর্থনীতিকে বাঁচাতে লকডাউনে কাজ করেছে ইতালির ৮৪ লাখ মানুষ - Shera TV অর্থনীতিকে বাঁচাতে লকডাউনে কাজ করেছে ইতালির ৮৪ লাখ মানুষ - Shera TV

অর্থনীতিকে বাঁচাতে লকডাউনে কাজ করেছে ইতালির ৮৪ লাখ মানুষ

ইন্টারন্যাশনাল ডেস্ক:
প্রাণঘাতী করোনাভাইরাসে প্রকোপে বিপর্যস্ত ইতালি স্বাভাবিক হতে শুরু করেছে। লকডাউন খুলে ফের চালু হয়েছে সব কিছু।

ইতালিতে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর শনাক্ত হয় ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। এরপর থেকেই ঘড়ির কাটার সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে আক্রান্ত ও মৃতের সংখ্যা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় জরুরি অবস্থা জারি করে ইতালি সরকার। জরুরি সেবা প্রতিষ্ঠান চালু রেখে বন্ধ করে দেয়া হয় সবকিছু।

দীর্ঘ তিন মাস পর স্বাভাবিক হতে শুরু করেছে ইতালির জনজীবন। খুলেছে অফিস আদালত, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, রেস্তোরাঁসহ সকল ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান। ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নিয়ে খুলে দেয়া হয়েছে সীমান্ত।

দেশটির জাতীয় পরিসংখ্যান সংস্থা আইএসটিএটি (ISTAT) শুক্রবার (৫ জুন) জানিয়েছে, ইতালিতে করোনা ঠেকাতে সরকার কর্তৃক আরোপিত লকডাউন চলাকালীন প্রায় ৮৪ লাখ মানুষ কাজ চালিয়ে গেছে। এই সময়ে ইতালিতে প্রায় ৩৭ লাখ মানুষ বাসা থেকে কাজ করেছিলেন।

ইতালির সিভিল প্রোটেকশন এজেন্সির হালনাগাদ পরিসংখ্যানের সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত ইতালিতে আক্রান্ত ২ লাখ ৩৪ হাজার ৫৩১ জন। আর মৃত্যু হয়েছে ৩৩ হাজার ৭৭৪ জনের। ইতালিতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৬৩ হাজার ৭৮১ মানুষ।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360