অসহায়দের পাশে দাড়াতে নিলামে নগ্ন ছবি - Shera TV অসহায়দের পাশে দাড়াতে নিলামে নগ্ন ছবি - Shera TV

অসহায়দের পাশে দাড়াতে নিলামে নগ্ন ছবি

বিনোদন ডেস্ক:

মহামারি করোনাভাইরাসের ভয়াবহ এই পরিস্থিতিতে অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য নানাভাবে সাহায্য করে যাচ্ছেন তারকারা। যার মধ্যে কয়েকজনকে তো তাদের পছন্দের বা ব্যবহৃত জিনিস নিলামে তুলতে দেখা গেছে।

এরই ধারাবাহিকতায় এবার করোনা তহবিলের জন্য নিজের বিবস্ত্র ছবি নিলামে তুললেন জেনিফার অ্যানিস্টোন।

১৯৯৫ সালের নভেম্বরে অ্যানিস্টোনের বিবস্ত্র এই ছবিটি তুলেছিলেন আলোকচিত্রী মার্ক সেলিগার। সেটিই নিলামে তুলছেন হলিউডের এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন ৫১ বছর বয়সী এই তারকা।

জানা গেছে- জেনিফারের পাশাপাশি মার্ক সেলিগারের তোলা হলিউডের আরও ২৫ তারকার ছবি নিলামে তোলা হচ্ছে।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360