যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের একটি ফার্মেসিতে ঢুকে হাজার হাজার ডলার মূল্যের ওষুধ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। জানা যায় সকাল ১১.১৫ এর দিকে একটি জানালা দিয়ে ৩ যুবক ফার্মেসিতে প্রবেশ করে। নিউইয়র্ক পুলিশ জানিয়েছে তারা প্রায় ৬০ হাজার মার্কিন ডলার মূল্যের মূল্যবান ওষুধপত্র চুরি করেছে। এদিকে ঘটনার পরপর সন্দেহভাজন দুজনের ছবি প্রকাশ করেছে পুলিশ। এই দুইজন সহ মোট ৩ জনকে খুঁজছে নিউইয়র্ক পুলিশ বিভাগ। অপরদিকে এই ধরনের অনাকাংখিত ঘটনা থেকে বাচতে ১-৮০০-৫৭৭- টিআইপিএস (৮৪৭৭) এ কল করে, www.nypdcrimestoppers.com এ গিয়ে, এনওয়াইপিডি ক্রাইম স্টপার্স মোবাইল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে, অথবা ২৭৪৬৩৭ (ক্রিমস) টেক্সট করে টিআইপি ৫৭ এ প্রবেশ করে পুলিশে টিপস জমা দেয়ার জন্য বলা হয়েছে। স্প্যানিশ ভাষী কলকারীদের ১-৮৮৮-৫৭-PISTA (74782) ডায়াল করতে বলা হয়েছে।