কোটিপতি অপূর্বর ছেলে আয়াশ - Shera TV কোটিপতি অপূর্বর ছেলে আয়াশ - Shera TV

কোটিপতি অপূর্বর ছেলে আয়াশ

বিনোদন ডেস্ক:

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। বহুমাত্রিক চরিত্রে অভিনয় করে সবার মন জয় করে নিয়েছেন তিনি। একমাত্র ছেলে জায়ান ফারুক আয়াশকে নিয়ে ২০১৮ সালে একটি নাটকে প্রথমবারের মতো অভিনয় করেছিলেন অপূর্ব।

সেখানে তাদের দেখা গিয়েছিলো পিতা-পুত্রের ভূমিকায়। টেলিছবিটির নাম ‘বিনি সুতার টান’। পরিচালনা করেছেন শিহাব শাহীন।

খুশির খবর হলো সেই টেলিছবিটি বৃহস্পতিবার ছুঁয়ে দিয়েছে কোটি ভিউয়ের মাইলফলক। আর আয়াশের অভিনয়ের মাধ্যমেই প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের প্রথম কোনও টেলিছবি ইউটিউবে কোটি ভিউ এর মাইল ফলক ছুঁতে পারলো।

২০১৮ সালের ২৩ আগস্ট ইউটিউবে প্রকাশ হয় এই টেলিছবিটি। এখানে অপূর্ব-আয়াশের সঙ্গে আরও অভিনয় করেছেন জাকিয়া বারী মম। ছেলের প্রথম কাজেই এমন সাড়া পাওয়ায় বেশ খুশি অপূর্ব।

এর আগে জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত ‘বড় ছেলে’ ছেলে নাটকটি আড়াই কোটি ভিউ অতিক্রম করেছে। নাটক-টেলিছবি হিসেবে ইউটিউবের ভিউ ইতিহাসে এখনও সেটি সর্বোচ্চ রেকর্ড।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360