করোনায় অভিনেত্রী আনোয়ারার ভাইয়ের মৃত্যু - Shera TV করোনায় অভিনেত্রী আনোয়ারার ভাইয়ের মৃত্যু - Shera TV

করোনায় অভিনেত্রী আনোয়ারার ভাইয়ের মৃত্যু

বিনোদন ডেস্ক:

বাংলা সিনেমার বর্ষীয়ান অভিনেত্রী আনোয়ারার একমাত্র ভাই হুমায়ূন কবির করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন । রাজধানীর মগবাজারে বসবাস করতেন তিনি। শনিবার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন হুমায়ূন। বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারার মেয়ে অভিনেত্রী রুমানা রব্বানি।

গত সপ্তাহে হুমায়ূন করিরের করোনা শনাক্ত হয়। এক সপ্তাহ এই মরণ ভাইরাসের সঙ্গে লড়াই করে সবাইকে ছেড়ে চলে গেলেন। ভাইয়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন আনোয়ারা।

রুমানা রাব্বানী বলেন, ‌‘প্রায় এক সপ্তাহ আগে মামার করোনা শনাক্ত হয়। এরপর থেকে হাসপাতালে চিকিৎসা চলছিলো তার। আজ আমাদের ছেড়ে বিদায় নিলেন তিনি। মামার মৃত্যুতে ম ভেঙে পড়েছেন। সবাই আমার মামার জন্য দোয়া করবেন।’

রুমানা রাব্বানী জানান, অনেক আগে একবার হুমায়ূন কবিরের ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। এছাড়া আগে থেকেই ফুসফুসের সমস্যায় ভুগছিলেন তিনি।

জানা গেছে, পাঁচ বোনের মধ্যে আনোয়ারার একমাত্র ভাই ছিলেন হুমায়ূন কবির। তিনি ছিলেন আনোয়ারার ছোট। এর আগে দুই বোনকে হারিয়েছেন আনোয়ারা।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360