উত্তপ্ত চীন-ভারত সীমান্ত, ভারতীয় কর্নেলসহ নিহত ৩ - Shera TV উত্তপ্ত চীন-ভারত সীমান্ত, ভারতীয় কর্নেলসহ নিহত ৩ - Shera TV

উত্তপ্ত চীন-ভারত সীমান্ত, ভারতীয় কর্নেলসহ নিহত ৩

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ভারতের লাদাখ সীমান্তে চীন ও ভারতীয় সেনাদের মধ্যে সংঘর্ষে একজন কর্নেল ও দুই সেনা জওয়ান নিহত হয়েছে।

সোমবার (১৫ জুন) রাতে লাদাখের গালওয়ান উপত্যকায় এই সংঘর্ষ হয়। মঙ্গলবার উভয় পক্ষের সিনিয়র সামরিক প্রতিনিধিরা উত্তেজনা হ্রাস করতে বৈঠক করছেন।

গত কয়েক সপ্তাহ ধরে লাদাখ সীমেন্তে দু’পক্ষের মধ্যে লড়াই চলছে। লাদাখে গত মাসে চীনা সেনা ভারতীয় এলাকায় অনুপ্রবেশ করে। তারপর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুপক্ষের দফায় দফায় আলোচনা চলছে। তারই মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এর আগে লাদাখেই ভারতীয় ও চীনা সেনার মধ্যে হাতাহাতি হয়। তবে সংঘর্ষ গোলাগুলি ছোঁড়া পর্যন্ত এগোয়নি। ১৯৬৭ সালে নাথুলা পাস সংঘর্ষের পর এই প্রথম ভারত-চিনের সশস্ত্র সংঘর্ষ হল। ২০১৭ সালে ৬ মাস ধরে ভুটানের ডোকলামে ভারতীয় সেনারা মুখোমুখি মোতায়েন ছিল। ভুটানের অভিযোগ ছিল, তাদের এলাকা ডোকলামে চীন তাদের নিজস্ব রাস্তা তৈরি করছে। এরপর ভারতীয় সেনা অস্ত্রশস্ত্র ও দুটি বুলডোজার নিয়ে সিকিম টপকে ভুটানে ঢুকে পড়ে। ৬ মাস মুখোমুখি অবস্থান নেওয়ার পর দুইপক্ষের উত্তেজনা কমে।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360