ডা. জাফরুল্লাহর গণস্বাস্থ্য কেন্দ্রের কিট করোনা শনাক্তে কার্যকর নয়-বিএসএমএমইউ - Shera TV ডা. জাফরুল্লাহর গণস্বাস্থ্য কেন্দ্রের কিট করোনা শনাক্তে কার্যকর নয়-বিএসএমএমইউ - Shera TV

ডা. জাফরুল্লাহর গণস্বাস্থ্য কেন্দ্রের কিট করোনা শনাক্তে কার্যকর নয়-বিএসএমএমইউ

নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিট (র‌্যাপিড ডট ব্লট) কার্যকর নয় বলে জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া।

বুধবার (১৭ জুন) দুপুরে বিএসএমএমইউ-এর মিল্টন হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, এই কিট মাত্র ১১ থেকে ৪০ শতাংশ রোগীর রোগ শনাক্ত করতে সক্ষম। তবে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় এই কিট সহায়তা করতে পারে বলেও তিনি মত দেন।

এর আগে আজ সকালে করোনাভাইরাস শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিট কার্যকর কিনা তা নিয়ে পারফরমেন্স কমিটি তাদের প্রতিবেদন দাখিল করে।

প্রসঙ্গত, গণস্বাস্থ্য কেন্দ্রের কিট নিয়ে শুরু থেকে অনেক বিতর্কের পরে গত ৩০ এপ্রিল ওষুধ প্রশাসন অধিদফতর থেকে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে বা আইসিডিডিআরবিতে উদ্ভাবিত কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য অনুমতি দেওয়া হয়। এরপর গত ১৩ মে কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য বিএসএমএমইউতে প্রথম দফায় কিট জমা দেয় গণস্বাস্থ্য। একইসঙ্গে পরীক্ষা খরচ বাবদ ৪ লাখ ৩৫ হাজার টাকা জমা দেয় তারা। এরপর গণস্বাস্থ্য কেন্দ্রের কোভিড-১৯ সংক্রমণ নির্ণয়ক কিটের কার্যকারিতা যাচাইয়ে ছয় সদস্যের একটি কমিটি গঠন করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360