তুঙ্গে বিবার-হেইলির দ্বন্দ্ব - Shera TV তুঙ্গে বিবার-হেইলির দ্বন্দ্ব - Shera TV

তুঙ্গে বিবার-হেইলির দ্বন্দ্ব

বিনোদন ডেস্ক:
দুই বছর আগেই সংসার জীবন শুরু করেন মার্কিন পপ তারকা জাস্টিন বিবার। মডেল হেইলির সঙ্গে বেশ সুসময় যাচ্ছে তার। তবে কিছুদিন ধরেই সম্পর্কে কিছুটা অবনতি হয়েছে দুজনের। বিষয়টি এক কান দুকান করে সবার মুখে মুখে।
জানা যায়, সন্তান নেয়া নিয়ে বিবার-হেইলির দ্বন্দ্বটা এখন তুঙ্গে। মার্কিন এই পপ তারকা চাইছেন শিগগিরই সন্তানের বাবা হতে। কিন্তু অপর দিকে ক্যারিয়ারের কথা চিন্তা করে এখনই পা বাড়াতে চান না হেইলি। এ নিয়ে দুজনের মনোমালিন্য।
বিবার-হেইলির ঘনিষ্টদের একজন দ্য স্টারকে জানিয়েছেন,
হেইলি এখনি মা হতে চান না। তার ক্যারিয়ারের দিকে মনোযোগ দিতে চান। হেইলির মতে, পরিবার শুরুর জন্য এখনো অনেক সময় আছে।
কিন্তু বিবার এখনই সন্তান চাইছেন। শুধু তাই নয়, ব্রেনউডে একটি বাড়িও খুঁজছেন এই গায়ক। তিনি মনে করছেন, সেখানে গেলে সন্তান লালন পালনে সুবিধা হবে। এছাড়া নতুন বাড়িতে গেলে হেইলিও মত পাল্টাতে পারেন।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360