আইসিইউতে সাহারা খাতুন - Shera TV আইসিইউতে সাহারা খাতুন - Shera TV

আইসিইউতে সাহারা খাতুন

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়েছে। জ্বর ও অ্যালার্জির সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন তিনি।

সাহারা খাতুনের একান্ত সহকারী অ্যাডভোকেট আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ৭৭ বছর বয়সী সাহারা খাতুন অসুস্থ হয়ে গত ২ জুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। শুক্রবার সকালে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। তবে তার করোনা পরীক্ষা ফল নেগেটিভ এসেছে।

দলের প্রবীণ এই নেতার আশু সুস্থতার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীর দোয়া কামনা করা হয়েছে।

অ্যাডভোকেট সাহারা খাতুন গত তিন মেয়াদে ঢাকা-১৮ আসনের নির্বাচিত সংসদ সদস্য। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর প্রথমে স্বরাষ্ট্র এবং পরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360