তুমি আমার আর বাকিরা সবাই আমার কাল - Shera TV তুমি আমার আর বাকিরা সবাই আমার কাল - Shera TV

তুমি আমার আর বাকিরা সবাই আমার কাল

বিনোদন ডেস্ক:

এক বছর পূর্ণ হলো ওপার বাঙলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান ও নিখিল জৈনের বিয়ের। গত বছরের এই দিনে অর্থাৎ ১৯ জুন তুরস্কের বোদরুমে ধুমধাম আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছিলো তাদের বিয়ের সকল আনুষ্ঠানিকতা।

মহামারি করোনাভাইরাসের কারণে ধুমধাম আয়োজন করে বিশেষ দিনটি উদযাপন করতে পারছেন না নুসরাত-নিখিল। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ছবি শেয়ার করে স্বামীকে বিয়েবার্ষিকীর শুভকামনা জানিয়ে নুসরাত লিখেছেন- “তুমি আমার আর বাকিরা সবাই আমার কাল। হৃদয়ের গভীর থেকে তোমাকে সবসময় ভালোবাসি কারণ সত্যিকারের ভালোবাসার কোন শেষ নেই। শুভ বিয়েবার্ষিকী।”

শুধু ছবি নয়, একটি বিশেষ ভিডিও শেয়ার করেছেন নুসরাত জাহান।

নুসরাত জাহানের বর নিখিল জৈন কলকাতার ছেলে। ব্যবসায়ী, তবে চলচ্চিত্রের সঙ্গে কোনো যোগাযোগ নেই। এমপি বিড়লা ফাউন্ডেশনে পড়াশোনার পর যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্টের ওপর পড়াশোনা করেছেন।

২০১৮ সালে ব্যবসায়ী নিখিল জৈনের শাড়ির ব্র্যান্ডের বিজ্ঞাপনের মুখ হয়েছিলেন নুসরাত জাহান। এই কাজের সূত্রেই তাদের পরিচয়। অল্প দিনেই সম্পর্ক গাঢ় হয়। এরপর তারা দুজনে মিলেই বিয়ের সিদ্ধান্ত নেন।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360