সুশান্তের প্রেমিকার বিরুদ্ধে মামলা - Shera TV সুশান্তের প্রেমিকার বিরুদ্ধে মামলা - Shera TV

সুশান্তের প্রেমিকার বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক:

বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত গত রোববার তার বান্দ্রার বাসায় আত্মহত্যা করেছেন। বাড়িতে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। সম্প্রতি মুম্বাই পুলিশ সুশান্তের আত্মহত্যা নিয়ে তার প্রেমিকা রিয়াকে জিজ্ঞাসাবাদ করেছে। আর রিয়া চক্রবর্তীর বয়ানে চমকে দেওয়ার মতো সব তথ্য উঠে এসেছে।

রিয়া স্বীকার করেছেন সর্বশেষ তার সঙ্গে সম্পর্ক ছিল সুশান্ত’র। এমনকি লকডাউনের সময়ও সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটে থাকতেন তিনি। এসব তথ্য প্রকাশ হওয়ার পরই রিয়ার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলে মামলা করেছেন এক ব্যক্তি।

ভারতীয় এক গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিহারের পাটাহি এলাকার এক বাসিন্দা মুজাফফরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে এই মামলা দায়ের করেছেন। আগামী ২৪ জুন এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।

গত সপ্তাহেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সুধীর কুমার ওঝা নামে এক আইনজীবী করণ জোহর, একতা কাপুর, সালমান খান, সঞ্জয়লীলা বানশালিসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলাতেও রিয়া চক্রবর্তীর নাম ছিল।

রিয়ার বিরুদ্ধে সুধীর কুমার ওঝা সুশান্তকে আর্থিক ও মানসিক ভাবে শোষণের অভিযোগ তুলে ভারতীয় দণ্ডবিধির ৩০৬ (আত্মহত্যায় প্ররোচনা) ও ৪২০ (প্রতারণা) ধারায় মামলা দায়ের করেন। এবার মুজাফফরপুরের এই মামলাতেও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে রিয়ার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

জানা গেছে, সম্প্রতি মুম্বাই পুলিশ রিয়া চক্রবর্তীকে দীর্ঘ সময় জেরা করেন। জেরার পর পুলিশ জানায়, শুধু সম্পর্কেই নয়, লিভ-ইন রিলেশনে ছিলেন সুশান্ত-রিয়া। সুশান্তের মৃত্যুর দিন কয়েক আগে রিয়ার সঙ্গে ঝগড়া হলে, সুশান্তের কাছ থেকে চলে আসেন রিয়া। ঝগড়া হওয়ার পরেও দু’জনের কথা হতো। এমনকি মৃত্যুর আগের রাতে ঘুমানোর আগে রিয়াকেই শেষ বার ফোন করেছিলেন সুশান্ত।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360