হজের অনুমতি পেলেন সৌদিতে বসবাসকারীরা - Shera TV হজের অনুমতি পেলেন সৌদিতে বসবাসকারীরা - Shera TV

হজের অনুমতি পেলেন সৌদিতে বসবাসকারীরা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনাভাইরাসের কারণে চলতি বছর শুধুমাত্র সৌদি আরবে বসবাসকারীরা সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে হজপালনের অনুমতি পেলেন। এ বছর বহির্বিশ্ব থেকে কোনো হজযাত্রী হজে অংশ নেওয়ার সুযোগ পাবেন না।

সোমবার (২২ জুন) সন্ধ্যায় সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।

ঘোষনায়া বলা হয়, ১৪৪১ হিজরি মোতাবেক ২০২০ সালে আন্তর্জাতিকভাবে বহির্বিশ্বেরর হজপালনকারীরা হজে অংশ নিতে পারবেন না।

সীমিতভাবে সৌদি আরবে বসবাসকারী দেশটির নাগরিক অথবা প্রবাসীরা স্বাস্থ্যবিধি মেনে হজপালনের সুযোগ পাবেন।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360