সুশান্তের জীবনী নিয়ে ডকু ফ্লিম বানাচ্ছে বাংলাদেশি পরিচালক - Shera TV সুশান্তের জীবনী নিয়ে ডকু ফ্লিম বানাচ্ছে বাংলাদেশি পরিচালক - Shera TV

সুশান্তের জীবনী নিয়ে ডকু ফ্লিম বানাচ্ছে বাংলাদেশি পরিচালক

বিনোদন ডেস্ক:
বলিউড তারকা সুশান্ত সিং রাজপুত আত্নহত্যা করেছেন কদিন আগে। সেই নিয়ে আলোচনা এখনও থামছে না। নেপোটিজম নিয়ে ভারতের তারকাদের পাশাপাশি বাংলাদেশের অনেকেও বিষয়টি নিযে কথা বলছেন। নতুন খবর হলো, এবার সুশান্ত সিং রাজপুতকে নিয়ে একটি ডকু ফিল্ম তৈরি করছেন বাংলাদেশি পরিচালক জীবন শাহাদাৎ।

এই ডকু ফিল্মের দৈর্ঘ্য হবে ২০ মিনিটের। নাম রাখা হয়েছে ‘হত্যা শেষে আত্মহত্যা’। পরিচালক বলেন, ‌‌‌ভয়েজওভার, বিভিন্ন টক শো, উপস্থাপনা আর ফুটেজের মিশ্রণে এই ডকু ফিল্ম তৈরি হবে। পুরোপুরি অন্যরকম স্টাইলে এটা নির্মাণ হবে। উপস্থাপক হিসেবে এই ডকু ফিল্মের সূত্রধর থাকবেন দেবাশীষ বিশ্বাস।
পরচিালক জীবন শাহাদাৎ আরো বলেন, সুশান্তের সঙ্গে যা ঘটেছে সেটা খুবই দুঃখজনক। আর এই ঘটনা বর্তমানে আমাদের সমাজের একটি চলমান বিষয়। সেই চিন্তা থেকে পুরো বিষয়গুলো কাছে তুলে ধরার চেষ্টা থাকবে।।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360