যেভাবে বাঁচবেন ল্যাপটপ-মোবাইল স্ক্রিনের ক্ষতিকর রশ্মি থেকে - Shera TV যেভাবে বাঁচবেন ল্যাপটপ-মোবাইল স্ক্রিনের ক্ষতিকর রশ্মি থেকে - Shera TV

যেভাবে বাঁচবেন ল্যাপটপ-মোবাইল স্ক্রিনের ক্ষতিকর রশ্মি থেকে

লাইফস্টাইল ডেস্ক:

লকডাউনের এই সময়ে অনেকেই মোবাইল, ল্যাপটপে চোখ রাখছেন সারাক্ষণ। একটানা মোবাইল, ল্যাপটপ দেখতে দেখতে চোখের দৃষ্টি ঝাপসা। ভালো করে দেখতেই পাচ্ছেন না! ভয় ধরে গেছে অনেকের মনেই। অন্ধ হয়ে যাচ্ছেন না তো? অনেকের এরই সঙ্গে চোখে জ্বালা, ব্যথা, কড়কড়ানি ভাব। যেন ধুলোবালি ঢুকেছে চোখে। চোখ ফুলে লাল। পানিও পড়ছে চোখ থেকে। এই সমস্যা অন্ধত্ব নয়, লকডাউনে সারাক্ষণ মোবাইল বা ল্যাপটপে অনলাইন থাকার কুফল। চোখ সারাক্ষণ স্ক্রিনে। যার ক্ষতিকর রশ্মি চোখে নানা সমস্যার সৃষ্টি করছে। জল শুকিয়ে যাচ্ছে চোখের। কী উপায়ে এই সমস্যা থেকে রেহাই পেতে পাবেন?

কাজের ফাঁকে বিশ্রাম নিন

প্রতি ১৫-২০ মিনিট অন্তর স্ক্রিন থেকে বিরতি নিন। কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে রাখুন। আপনার চোখের চারপাশের পেশীগুলি মাসাজ করুন। দুই ঘন্টার মধ্যে চোখে জলের ঝাপটা দিন। কিন্তু কখনোই হাত দিয়ে চোখ ঘষবেন না। চোখ শুকনো লাগলে চিকিত্সকের পরামর্শ মেনে আই ড্রপ ব্যবহার করতে পারেন।

নির্দিষ্ট সময় অনলাইন থাকুন

চেষ্টা করুন হাতের কিছু কাজ শিখতে। তাহলে কম সময় অনলাইনে থাকবেন। বাকিটা সময় হাতের কাজ তৈরিতে কাটবে। আপনার চোখ কম ক্ষতিগ্রস্ত হবে।

পরিবারের সঙ্গে সময় কাটান

পরিবারের সঙ্গে সময় কাটানো মানেই মোবাইল বা ল্যাপটপে কম সময় খরচ করা। তাই অবসরে পরিবারের সঙ্গে আড্ডা মারুন। চোখ থাকবে সতেজ।

পুষ্টিকর খাবার খান

বাদাম, মাছ এবং সাইট্রাস ফল ডায়েটে রাখুন। এগুলো পুষ্টি বাড়ায়। চোখ ভালো রাখে। কিছু খাবার আপনার চোখের জন্য ভাল। ডায়াবেটিস কমায়। মাছের মধ্যে থাকা মেগা ৩ ফ্যাটি অ্যাসিড অন্ধত্ব দূর করে।

আলোর তলায় বসে কাজ করুন

অন্ধকারে বসে মোবাইল বা ল্যাপটপ দেখবেন না। এতে চোখ বেশি করে খারাপ হবে।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360