ইন্টেল প্রসেসরের পরিবর্তে নিজস্ব প্রসেসর ব্যবহার করবে অ্যাপল - Shera TV ইন্টেল প্রসেসরের পরিবর্তে নিজস্ব প্রসেসর ব্যবহার করবে অ্যাপল - Shera TV

ইন্টেল প্রসেসরের পরিবর্তে নিজস্ব প্রসেসর ব্যবহার করবে অ্যাপল

সেরা টেক ডেস্ক:

মার্কিন টেক জায়ান্ট অ্যাপল এবার তাদের নিজস্ব প্রসেসর ব্যবহার করবে ম্যাক ল্যাপটপ ও ডেক্সটপ কম্পিউটারে।

তাই ইন্টেল প্রসেসরের পরিবর্তে অ্যাপলের এআরএম ভিত্তিক সিলিকন চিপ ব্যবহারের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

সোমবার (২২ জুন) অ্যাপলের বার্ষিক ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার কনফারেন্স (ডাব্লুডাব্লুডিসি) অনলাইন ইভেন্টে অ্যাপল নতুন আইওএস অপারেটিং সিস্টেম ১৪, আইপ্যাড ওএস, ওয়াচ ওএস-এর নতুন সংস্করণসহ বিভিন্ন ফিচার এবং আপডেটগুলো সম্পর্কে জানান দেয়।

এ বিষয়ে অ্যাপল প্রধান টিম কুক জানান, আগামী বছরের মধ্যেই অ্যাপল নিজস্ব চিপসহ ম্যাক ল্যাপটপ ও ডেক্সটপ বাজারে ছাড়বে। আর আগামী দুই বছরের মধ্যে সব নতুন ম্যাকগুলোতে ব্যবহৃত হবে।

তাদের তৈরি প্রসেসর জিপিইউয়ের সর্বোচ্চ পারফর্মেন্স, দ্রুত গতির ইউজার এক্সপেরিয়েন্স এবং ব্যাটারির শক্তিও কম খরচ হবে। এছাড়া হাই কোয়ালিটির অ্যাপ ও ভিডিও গেইমস তৈরিতে খুবই স্মুথলি রান করবে ম্যাক।

এদিকে আইওএস ১৪ আপডেটে যে নতুন ফিচার, উইজেট, হোম স্ক্রিনে যেসব পরিবর্তন এসেছে তার সবগুলোই ম্যাকওএসে আরও বিশাল আকারে পাওয়া যাবে।

সূত্র: অ্যাপল

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360