করোনার ভয়ে যৌন দৃশ্যে অভিনয় করবেন না ভূমি - Shera TV করোনার ভয়ে যৌন দৃশ্যে অভিনয় করবেন না ভূমি - Shera TV

করোনার ভয়ে যৌন দৃশ্যে অভিনয় করবেন না ভূমি

বিনোদন ডেস্ক:
যৌন দৃশ্যে আর অভিনয় করবেন না। সাফ জানিয়ে দিলেন বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর। এর আগে বহু ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গেছে তাকে। কিন্তু এই মুহূর্তে করোনা সংক্রমণের জন্যই তিনি আর যৌন দৃশ্যে অভিনয় করবেন না। করোনার জেরে অনেক দিন ধরেই বন্ধ ছিল সিনেমার শুটিং। স্তব্ধ হয়ে গিয়েছিল বিনোদন জগৎ। অবশেষে শুরু হয়েছে বলিউডের শুটিং। করোনা আবহে নতুন নিয়ম বিধি মেনে চলছে কাজ।

তৈরি হয়েছে নতুন নির্দেশিকা। অতিরিক্ত সাবধানতা অবলম্বন করেই চলছে কাজ। আর তাই অভিনেত্রী ভূমি পেডনেকরও জানিয়ে দিলেন তিনি ঘনিষ্ঠ দৃশ্যে এই পরিস্থিতিতে অভিনয় করবেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, করোনা মোকাবিলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সামাজিক দূরত্ব বজায় রাখা। কিন্তু শুটিংয়ে এই সামাজিক দূরত্ব বজায় রাখা বেশ কঠিন কাজ। কারণ শুটিং স্পটে একসঙ্গে অনেকে মিলে কাজটা করেন। আর শুটিংয়ের সময় অভিনেতাদের মাস্ক
পরে থাকার কোনো উপায় নেই।

 

তাই আপাতত কিছুদিন যৌনদৃশ্য থেকে দূরে থাকা উচিত। আমার মনে হয় এর জন্য ছবির চিত্রনাট্য বদলানো দরকার। আমাদের অনেক সতর্ক থাকতে হবে। প্রসঙ্গত, নিরাপত্তা বজায় রেখে যাতে কাজ করা যায় সেই সব ভেবে নতুন স্বাস্থ্যবিধি তৈরি করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখার সঙ্গে বেশ কিছু দিকে নজর রাখার কথা বলা হয়েছে। যেমন, উপস্থিত প্রত্যেক সদস্যকে থ্রি লেয়ার্ড মাস্ক ও গ্লাভস দিতে হবে। কাজ শুরু করার আগে কর্মীর ফিটনেস সার্টিফিকেট দিতে হবে। সেটেও শরীরের তাপমাত্রা মাপা হবে। কলাকুশলীদের জামাকাপড় প্লাস্টিকে মোড়া থাকবে এবং হেয়ার ও মেকআপ আর্টিস্টকে পিপিই পরতে হবে।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360