সংসদে লাদেনকে শহীদ আখ্যা দিলেন ইমরান খান - Shera TV সংসদে লাদেনকে শহীদ আখ্যা দিলেন ইমরান খান - Shera TV

সংসদে লাদেনকে শহীদ আখ্যা দিলেন ইমরান খান

ইন্টারন্যাশনাল ডেস্ক:
আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে শহীদ বলে সম্বোধন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্টে ইমরান বলেন, অ্যাবোটাবাদে ঢুকে মার্কিন সেনারা ওসামাকে হত্যা করেছে। যার ফলে অস্বস্তির মুখে পড়েছিল পাকিস্তানের সরকার।
ওসামাকে শহীদ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘আমরা খুবই বিব্রতবোধ করেছিলাম… যখন মার্কিন সেনাবাহিনী (পাকিস্তানে) ঢুকেছিল এবং ওসামা বিন লাদেনকে অ্যাবোটাবাদে হত্যা করেছিল… তাকে শহীদ করেছিল।’

উল্লেখ্য, ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদের গ্যারিসন টাউনে ওসামার বিরুদ্ধে অভিযান চালায় মার্কিন নেভি সিল। অভিযানে নিহত হন আল কায়েদা প্রধান। ওসামার বিরুদ্ধে মার্কিন অভিযান নিয়ে এর আগেও মুখ খুলেছিলেন ইমরান। গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে তিনি জানিয়েছিলেন, অ্যাবোটাবাদে ওসামার উপস্থিতির খবর মার্কিন গোয়েন্দাদের জানিয়েছিল পাকিস্তান। পাকিস্তান সরকারকে পুরোপুরি অন্ধকারে রেখে ওসামার বিরুদ্ধে মার্কিন সেনার সেই গোপন অভিযান চালানো উচিত হয়নি।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360