সমালোচকদের মন্তব্য আটকে দিলেন মিথিলা - Shera TV সমালোচকদের মন্তব্য আটকে দিলেন মিথিলা - Shera TV

সমালোচকদের মন্তব্য আটকে দিলেন মিথিলা

বিনোদন ডেস্ক: ব্যক্তিজীবন নিয়ে আলোচনা-সমালোচনার বেশ অনেক দিন পেরিয়ে গেলেও যেনো হাফ ছেড়ে বাঁচতে পারছেন না ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা।

সামাজিক যোগাযোগ মাধ্যমের যেকোনো পোস্টেই হামলে পড়ে ব্যক্তিজীবন নিয়ে খোঁচা দিচ্ছেন সমালোচকরা। তাই সেটা সচেতনার পোস্ট হোক কিংবা মেয়েকে সঙ্গে ছবিই হোক; শত শত ‘কমেন্ট’ পড়ছে অভদ্র ভাষায়।

আর ঠিক সেই কারণেই এমন বিড়ম্বনা ঠেকাতে সম্প্রতি ফটো শেয়ারিং, ভিডিও শেয়ারিং এবং সামাজিক নেটওয়ার্কিং পরিসেবা ইন্সটাগ্রাম’র পাবলিক কমেন্ট বন্ধ করে দিয়েছেন এই অভিনেত্রী। তাই এখন থেকে মিথিলার পছন্দের বাইরে অন্য কেউ মিথিলাকে নিয়ে আর ‘কমেন্ট’ করতে পারবে না।

এদিকে সম্প্রতি অভিনেত্রী আশনা হাবিব ভাবনাও পায়ে ধরে অনুরোধ করেছেন তাকে নিয়ে বাজে মন্তব্য না করার জন্য। সম্প্রতি ইন্সটাগ্রামে এক ছবি আপলোড করে এমন অনুরোধ জানিয়েছেন এই অভিনেত্রী।

ইন্সটাগ্রামে ভবনার অনুরোধ

Developed BY: Shera Digital 360