রথ টেনে আরতি করে ফের সমালোনায় নুসরাত - Shera TV রথ টেনে আরতি করে ফের সমালোনায় নুসরাত - Shera TV

রথ টেনে আরতি করে ফের সমালোনায় নুসরাত

বিনোদন ডেস্ক:

নুসরাত জাহান। টলিউডের সাড়া জাগানো অভিনেত্রীদের তালিকায় সবার প্রথমেই উঠে আসে তার নাম। তিনি ফের সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে উল্টো রথের দড়িতে টান দিলেন। শুধু অংশই নিলেন না, রীতিমতো নিয়ম মেনে মন্ত্র পাঠ করে আরতিও করলেন। উল্টো রথের দড়ি টানার সময় সঙ্গে অবশ্য নুসরাতের স্বামী নিখিল জৈনও ছিলেন।

ইসকনের আমন্ত্রণেই উল্টো রথে পৌঁছে গেলেন নুসরাত। একদম সময় মতোই ১২.৩০ টার সময় স্বামীকে নিয়ে পৌঁছে যান রথযাত্রায়। শুধু তাই নয়, রথযাত্রায় অংশ নেওয়ার সমস্ত ছবিও নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। সেই ছবিতেই সাংসদকে দেখা গেল সবুজ রঙের সালোয়ার-কুর্তা পরে যাবতীয় হিন্দু আচার পালন করতে।

প্রসঙ্গত, ইসকন কলকাতার আয়োজিত রথযাত্রা অনুষ্ঠানে নুসরাত জাহান অবশ্য গত বছরও স্বামী নিখিল জৈনকে নিয়ে অংশগ্রহণ করেছিলেন। সেবারও নিয়ম মেনে যাবতীয় লোকাচার পালন করেছেন। যার জন্য কটাক্ষের শিকারও হতে হয়েছিল সাংসদকে। তখন সদ্য বিয়ে সেরে তুরস্ক থেকে ফিরে শপথবাক্য পাঠ করেন পার্লামেন্টে।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360