যুবরাজের জন্মদিন উদযাপনে ফ্যানদের অভিনব উদ্যোগ - Shera TV যুবরাজের জন্মদিন উদযাপনে ফ্যানদের অভিনব উদ্যোগ - Shera TV

যুবরাজের জন্মদিন উদযাপনে ফ্যানদের অভিনব উদ্যোগ

স্পোর্টস ডেস্ক:
তিনি বাঙালির চিরন্তন দাদা। তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়। ৮ জুলাই তাঁর আটচল্লিশতম জন্মদিনটি পালন করবে সৌরভ গঙ্গোপাধ্যায় ফ্যান ক্লাব। এতে আর নতুনত্বের কি আছে? প্রতিবারই তো ফ্যান ক্লাব এই দিনটি পালন করে। তাহলে? না, এবার কিছু নতুনত্ব আছে বার্থডে সেলিব্রেশনে। করোনা এবার ফ্যান ক্লাবের অনুষ্ঠানের ধরণ পাল্টে দিয়েছে। ট্রাডিশনাল কেক কাটা অবশ্যই আছে, কিন্তু এবার সৌরভের ছবি দেয়া মাস্কের উদ্বোধন করবে ফ্যান ক্লাব। মাস্ক-এ দুটি ছবি দেয়া আছে।

একটি সৌরভের অভিষেক টেস্ট এর, অন্যটি ক্রিকেট বোর্ড এর প্রেসিডেন্ট হওয়ার দিনের ছব। ফ্যান ক্লাব এর বিশ্বাস এই করোনা আবহে মাস্ক দুটি বিশাল জনপ্রিয়তা পাবে। এছাড়াও মহারাজের আটচল্লিশতম জন্মদিনে আটচল্লিশটি দুঃস্থ পরিবারকে পেটপুরে খাওয়ানো হবে। হাতে তুলে দেয়া হবে সাহায্য। এভাবেই পালিত হবে সৌরভের জন্মদিন। করোনা যুদ্ধে সৌরভ যেভাবে দুস্থদের পাশে দাঁড়িয়েছেন তা মাথায় রেখেই ফ্যান ক্লাব অনুষ্ঠান সাজিয়েছে। মাস্ক সাধারণ মানুষের প্রভূত উপকারে আসবে বলে ফ্যান ক্লাব এর ধারণা।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360