রাজশাহীতে মায়ের পাশে সমাহিত হবেন প্লেব্যাক সম্রাট - Shera TV রাজশাহীতে মায়ের পাশে সমাহিত হবেন প্লেব্যাক সম্রাট - Shera TV

রাজশাহীতে মায়ের পাশে সমাহিত হবেন প্লেব্যাক সম্রাট

বিনোদন ডেস্ক:
প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর আর নেই। আজ সোমবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় বড় বোনের ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তার বয়স হয়েছিল ৬৪ বছর। এন্ড্রু কিশোর স্ত্রী লিপিকা এন্ড্রু, ছেলে এন্ড্রু সপ্তক ও মে‌য়ে এন্ড্রু সঙ্গাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে দেশের সংগীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
এন্ড্রু কিশোরের বোনজামাই ডা. প্যাট্টিক বিপুল বিশ্বাস জানিয়েছেন, বর্তমানে শিল্পীর মরদেহ রাজশাহীর একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আগামীকাল সব আনুষ্ঠানিকতা শেষে তাকে তার মায়ের পাশে সমাহিত করা হবে।
মৃত্যুর আগে এন্ড্রু কিশোর নিজেই বলে গেছেন তাকে যেন মায়ের পাশেই সমাহিত করা হয়।

সেই ইচ্ছায়ই মায়ের পাশেই তাকে সমাহিত করার প্রস্তুতি নেয়া হচ্ছে। তবে কখন করা হবে তা এখনো ঠিক হয়নি।
৯ মাস পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন এন্ড্রু কিশোর ১১ জুন রাত আড়াইটার একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেন। তারপর ঢাকার বাসায় বেশকিছু দিন অবস্থান করে শরীরের অবস্থা বিবেচনায় ও কোলাহলমুক্ত থাকতে তিনি গ্রামের বাড়ি রাজশাহী চলে যান।।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360