ভারতে টিকটকের বিকল্প আনছে ইন্সটাগ্রাম - Shera TV ভারতে টিকটকের বিকল্প আনছে ইন্সটাগ্রাম - Shera TV

ভারতে টিকটকের বিকল্প আনছে ইন্সটাগ্রাম

সেরা টেক ডেস্ক:

চীনকে টেক্কা দিতে ভারতে টিকটকের বিকল্প আনছে ইন্সটাগ্রাম। সংস্থাটি ঘোষণা দিয়েছে ভারতের জন্য ‘রিলসে’ নতুন ছোট ভিডিও ফিচার তারা পরীক্ষা করছে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ব্রাজিল, ফ্রান্স ও জার্মানির পরে চতুর্থ দেশ হিসেবে ভারতে রিলস পরীক্ষা করা হচ্ছে।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ভারতে ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালু হবে। এ সময় রাধিকা বাঙ্গিয়া, জাহনভী দাসেট্টি ওরফে মাহাথল্লি, ইন্দ্রাণী বিশ্বাস ওরফে ওয়ান্ডারমুনা, অ্যামি ভার্কসহ অনেক নির্মাতাদের পোস্ট করা বিনোদনমূলক ভিডিওগুলো দেখ যাবে।

সাম্প্রতিক সময়ে সীমান্তে চীনের সঙ্গে উত্তেজনা নিয়ে ভারত সরকার জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম টিকটক বন্ধ করে দেয়।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360