করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন - Shera TV করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন - Shera TV

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন

Garment workers sew clothes at a factory in Savar near Dhaka on December 1, 2013. Bangladesh is the world’s second largest clothing exporter after China, according to the International Monetary Fund (IMF).

বিনোদন ডেস্ক:
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন।

শনিবার (১১ জুলাই) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন বিগ বি।

শেয়ার করা পোস্টে ৭৭ বছর বয়সী এই তারকা লিখেছেন- “আজ বিকেলে আমার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। বর্তমানে আমি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি। আমার পরিবারের বাকি সদস্য এবং স্টাফদেরও করোনা টেস্ট করানো হয়েছে। তাদের রিপোর্টের অপেক্ষায় রয়েছি।”

নিজের পোস্টে একটি আর্জিও জানিয়েছেন অমিতাভ বচ্চন। গত ১০ দিনের মধ্যে যারা তার সঙ্গে দেখা করেছেন। তাদের সকলকে করোনা টেস্ট করার জন্য অনুরোধ করেছেন বলিউডের এই মেগাস্টার।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে- অমিতাভ বচ্চন মুম্বাইয়ের নীনাবতি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সবশেষ সুজিত সরকারের ‘গুলাবো সিতাবো’তে দেখা গেছে অমিতাভ বচ্চনকে। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন আয়ুষ্মান খুরানা।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360