বোরকা পরে ভারতে পালানোর সময় গ্রেপ্তার সাহেদ, আনা হয়েছে ঢাকায় - Shera TV বোরকা পরে ভারতে পালানোর সময় গ্রেপ্তার সাহেদ, আনা হয়েছে ঢাকায় - Shera TV

বোরকা পরে ভারতে পালানোর সময় গ্রেপ্তার সাহেদ, আনা হয়েছে ঢাকায়

নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরার দেবহাটা উপজেলার সীমান্ত এলাকা থেকে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ করিমকে বোরকা পরা অবস্থায় গ্রেপ্তার করেছে র‌্যাব। আর বুধবার ভোর সোয়া ৫টার দিকে র‌্যাব গ্রেপ্তারের পর হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয় তাকে।

র‌্যাব ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে সাতক্ষীরা সীমান্তে দেবহাটা থানার সাগর বাজারের পাশে অবস্থিত ইছামতি নদীতে নৌকায় পালিয়ে থাকা অবস্থায় সাহেদকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় একজন কালোবাজারির মাধ্যমে ডিঙি নৌকায় চেপে ভারতে পালানোর চেষ্টা করছিলেন। সাহেদ বোরকা পরে নৌকায় উঠেছিলেন। ঠিক সেই সময়ে বিশেষ অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করে তাকে অনুসরণ করা র‌্যাবের গোয়েন্দা দল।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360