আমাকে ৬ মাসের বেশি আটকে রাখা যাবে না - Shera TV আমাকে ৬ মাসের বেশি আটকে রাখা যাবে না - Shera TV

আমাকে ৬ মাসের বেশি আটকে রাখা যাবে না

নিজস্ব প্রতিবেদক:
গ্রেফতারের পর রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় তিনি দাম্ভিকতা দেখান এবং ছয় মাসের বেশি তাকে আটকে রাখা যাবে না বলেও চ্যালেঞ্জ ছুড়ে দেন র‍্যাব কর্মকর্তাদের দিকে।

বুধবার (১৫ জুলাই) সকাল ৯টায় সাতক্ষীরা থেকে ঢাকায় আনার পর সাহেদকে প্রথমে র‍্যাব সদর দফতরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে অংশ নেওয়া র‍্যাবের এক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, জিজ্ঞাসাবাদের সময় সাহেদ বেশ কয়েকবার দম্ভোক্তি করেন।

র‍্যাব কর্মকর্তাদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে সাহেদ বলেন, আমাকে ছয় মাসের বেশি আটকে রাখা যাবে না। আর যেসব সংবাদমাধ্যম ও সংবাদকর্মীরা আমাকে নিয়ে ফলাও করে সংবাদ প্রচার করছে। আমি তাদেরও দেখে নেব।

জানতে চাইলে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ গণমাধ্যমকে বলেন, সাহেদ একজন ঠান্ডা মাথার প্রতারক। তিনি আগেও জেলে গেছেন। ফলে আইনি বিষয়গুলো তার ভালোভাবেই জানা। সে নানা সময় নানা কথা বলছে। বিভ্রান্তিকর তথ্যও দিচ্ছে।

সাহেদের চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন করলে তিনি বলেন, সে এমন অনেক কথায় বলেছে। এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তরের জন্য র‍্যাব সদর দফতর থেকে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদকে বের করে নিয়ে যাওয়া হয়েছে।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360