কুয়েতে সড়ক দূর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু - Shera TV কুয়েতে সড়ক দূর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু - Shera TV

কুয়েতে সড়ক দূর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু

File Photo

নিজস্ব প্রতিবেদক:

কুয়েতের সালমি এলাকায় বৃহস্পতিবার দুপুরে এক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ২ যুবক নিহত হয়েছে। তাদের একজনের বাড়ি বরিশাল ও অন্যজনের চাঁদপুরে।

বরিশালের নিহত যুবকের নাম মো. সাজিদুল ইসলাম রোমান (২২)। তার বাড়ি গৌরনদী উপজেলা সদরের দক্ষিণ গোবর্দ্ধন গ্রামে। রোমান ওই গ্রামের নৌবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য  মোস্তফা সরদারের ছেলে। এক ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়।

রোমানের বাবা মোস্তফা সরদার জানান, সংসারের স্বচ্ছলতা ফেরাতে ২০১৭ সালের ১১ ডিসেম্বর রোমান কুয়েতে যান। সেখানে একটি ডিপার্টমেন্টাল স্টোরে সেলসম্যান হিসেবে কাজ করতেন তিনি। বৃহস্পতিবার সকালে কর্মস্থল থেকে একটি প্রাইভেটকার যোগে বাসায় ফিরছিলেন রোমার। ওই প্রাইভেটকারে তার এক সহকর্মীও ছিলেন, যার বাড়ি চাঁদপুরে। স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে (বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টা) তাদের বহনকারী প্রাইভেটকারটি সালমি এলাকার ১৮৭ কিলোমিটার সড়কে পৌঁছালে দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের দু’জনের মৃত্যু হয়।

তবে দুর্ঘটনার বিষয়ে ও চাঁদপুরের নিহত যুবকের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি তিনি।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360