ভাবনার চার মাস - Shera TV ভাবনার চার মাস - Shera TV

ভাবনার চার মাস

বিনোদন ডেস্ক:
চার মাস পর ঢাকার বাইরে শুটিং করলেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। আসছে ঈদের জন্য ‘কদম ফুলের প্রেম’ শিরোনামের একটি নাটকের শুটিং শেষ করেছেন তিনি। এটিতে তিনি জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা মীর সাব্বিররের সঙ্গে। নাটকটি পরিচালনা করেছেন এস এ হক অলিক। ভাবনা বলেন, চার মাস পর ঢাকার বাইরে শুটিং করেছি। অলিক ভাইয়ের সাথে আগেও কাজ করেছি। দারুন একটি গল্পের নাটক এটি। ঢাকার বাইরে কাজ করলেও আমার ইউনিটের সবাই সচেতন থেকেছি।

স্বাস্থ্যবিধি মেনেই কাজ করেছি। এর আগে ভাবনা ঈদের জন্য একটি শর্টফিল্মের শুটিং করেন। ঈদে দীপ্ত টিভিতে ‘টু-লেট’ শিরোনামের ফিল্মে তাকে দেখা যাবে। এটি পরিচালনা করেছেন অনিমেষ আইচ।

 

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360