২৫ শে জুলাই থেকে লকডাউনে যাচ্ছে ওমান - Shera TV ২৫ শে জুলাই থেকে লকডাউনে যাচ্ছে ওমান - Shera TV

২৫ শে জুলাই থেকে লকডাউনে যাচ্ছে ওমান

ইন্টারন্যাশনাল ডেস্ক:
আগামী সপ্তাহ থেকে পূর্ণাঙ্গ লকডাউন ঘোষণা করেছে ওমান। মঙ্গলবার করোনা ভাইরাস মোকাবিলা বিষয়ক সুপ্রিম কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। এতে বলা হয়েছে, করোনা ভাইরাসের বিস্তার রোধে ২৫ শে জুলাই থেকে শুরু হবে এই লকডাউন। তা অব্যাহত থাকবে ৮ই আগস্ট পর্যন্ত।

এ সময়ে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত সব রকম চলাচল, প্রকাশ্য স্থানে মেলামেশা এবং দোকানপাট বন্ধ থাকবে। এর মধ্যে পড়েছে পবিত্র ঈদুল আযহা। ফলে ঈদের নামাজের জমায়েত, এর সঙ্গে সম্পর্কিত মার্কেটও এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে। ওমানের নিউজ এজেন্সি ওএনএ’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন গালফ নিউজ।

এতে বলা হয়েছে, কমিটি সিদ্ধান্ত দিয়েছে লকডাউন চলাকালে নিরাপত্তা টহল এবং চেকপয়েন্টের নিয়ন্ত্রণ বৃদ্ধি করা হবে।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360