আমেরিকার হিউস্টনে দূতাবাস বন্ধ করতে চীনকে ৭২ ঘণ্টা সময় - Shera TV আমেরিকার হিউস্টনে দূতাবাস বন্ধ করতে চীনকে ৭২ ঘণ্টা সময় - Shera TV

আমেরিকার হিউস্টনে দূতাবাস বন্ধ করতে চীনকে ৭২ ঘণ্টা সময়

সেরা নিউজ ডেস্ক:

আমেরিকার হিউস্টনে দূতাবাস বন্ধ করতে চীনকে ৭২ ঘণ্টা সময় দেয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) কমিউনিস্ট পার্টির গ্লোবাল টাইমস পত্রিকার সম্পাদক হু জিজিনের এক টুইট বার্তা থেকে এই তথ্য পাওয়া যায়।

কনস্যুলেটের বাইরে হিউস্টন পুলিশ এবং দমকলকর্মীদের থাকা অবস্থায়ও কাগজপত্র পুড়ছিলো। কারণ তাদের ভেতর ধুকার অনুমতি দেয়া হয়নি। স্থানীয় টেলিভিশনগুলো এ নিয়ে প্রতিবেদনও প্রকাশ করে। তারই ঘণ্টা খানেক পরেই হু এই টুইট করেন। তবে তিনি কোথা থেকে এই তথ্য পেয়েছেন তা নিশ্চিত করেননি।

হিউস্টনের স্থানীয় সংবাদমাধ্যমগুলো অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, একাধিক পাত্রে আগুন জ্বালানো হয়েছে। এছাড়া দূর থেকে আগুনের ধোঁয়াগুলো আকাশে উঠতে দেখা যায়।

টিভি স্টেশন কেপিআরসি এবং কেএইচইউ জানিয়েছে, কমপ্লেক্সের ভিতরে দমকলকর্মীদের ঢুকতে অনুমতি দেওয়া হয়নি। অপর একটি সংবাদ মাধ্যম বলছে, আগুন নিভানো হয়েছিল। এ ঘটনায় কারো কোনো ক্ষতি হয়নি।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360