নিখোঁজের ৩দিন পর সিজদাহরত অবস্থায় লাশ উদ্ধার - Shera TV নিখোঁজের ৩দিন পর সিজদাহরত অবস্থায় লাশ উদ্ধার - Shera TV

নিখোঁজের ৩দিন পর সিজদাহরত অবস্থায় লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক:
নিখোঁজ হওয়ার তিনদিন পর ৪০ বছর বয়স্ক এক সৌদি নাগরিককে উদ্ধার করা হয়েছে এক মরুভূমি থেকে। এ সময় তিনি স্বাভাবিক অবস্থায় ছিলেন না। তিনি ছিলেন সেজদারত অবস্থায়। সেই অবস্থায়ই তিনি মৃত্যুবরণ করেছেন ওই মরুর বালুরাশিতে। এ খবর দিয়েছে অনলাইন গালফ নিউজ। এতে বলা হয়, এ ঘটনা ঘটেছে রিয়াদ প্রদেশে। সেখানকার ওয়াদি আল দাওয়াসিরের ধুওয়াইহি হামুদ আল আজালিন নিখোঁজ ছিলেন গত বৃহস্পতিবার থেকে। এরপর টানা তিনদিন তার সন্ধান করা হয়।

কিন্তু কোথাও পাওয়া যাচ্ছিল না তাকে। অবশেষে রোববার সকালে এক মরুর বালিয়াড়িতে তাকে পাওয়া যায় মৃত, সেজদারত অবস্থায়।

এর আগে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর পরিবারের সদস্যরা ওয়াদি আল দাওয়াসির পুলিশ স্টেশনে নিখোঁজ ডায়রি ফাইল করেন। ফলে পুলিশ টিম ব্যাপক তল্লাশি শুরু করে। তারা আল আজালিনকে খুঁজে পেতে সব স্থানে অভিযান চালায়। নিখোঁজ আল আজালিন তার পিকআপ চালিয়ে নিখোঁজ হয়েছিলেন। কোথাও তাকে না পেয়ে পুলিশ সদস্যরা মরুভূমিতে অভিযান চালান। তারা গাড়ি হাঁকিয়ে এখানে ওখানে খুঁজতে থাকেন আল আজালিনকে। এক পর্যায়ে তাকে বালুর ভিতর সেজদারত অবস্থায় মৃত হিসেবে দেখতে পায় পুলিশ।

পাশেই কয়েক মিটার দূরে দাঁড়ানো তার গাড়ি। তাতে কিছু কাঠ, লাকড়ি। ধারণা করা হয়, এসব তিনি পরিবারের জন্য সংগ্রহ করেছিলেন। তবে কিভাবে তিনি মারা গেলেন তা কেউ বলতে পারছেন না। ওদিকে সেজদারত অবস্থায় তার মারা যাওয়া ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এর ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জন্য সবাই প্রার্থনা করছেন। কারণ, সেজদারত অবস্থায় মৃত্যু মুসলিমদের জন্য বড় সম্মানের এবং কাঙ্খিত।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360