প্রাণঘাতি করোনায় আক্রান্ত রবি চৌধুরী - Shera TV প্রাণঘাতি করোনায় আক্রান্ত রবি চৌধুরী - Shera TV

প্রাণঘাতি করোনায় আক্রান্ত রবি চৌধুরী

বিনোদন ডেস্ক:

করোনায় আক্রান্ত হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী। বর্তমানে তিনি রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করে রবি চৌধুরী জানিয়েছেন, করোনা আমাকে ভালোবেসেছে। তাই কারও ফোন রিসিভ করতে পারছি না। কিছু মনে করবেন না। যদি পারেন দোয়া করবেন, দোয়া চাই। দেখা হবে আবার গানে গানে।

রবি চৌধুরী ৯০ এর দশকে প্লে ব্যাক করে জনপ্রিয়তা অর্জন করেন। গেল বছরের শুরুর দিক পর্যন্ত তার ৬৪টি অডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360